ভুট্টাক্ষেতে প্লাস্টিকের ব্যাগে নবজাতকের লাশ
স্থানীয়রা প্লাস্টিকের ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখে থানায় খবর দেয়।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একদিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা ডিগ্রী কলেজের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধারের কথা জানান হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম।
শিশুটির বয়স একদিন বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, সকালে স্থানীয়রা ভুট্টাক্ষেতে প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে সেটি খুলে একদিন বয়সী একটি নবজাতকের লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ওসি সাইফুল বলেন, শিশুটির লাশ কে বা কারা ফেলে রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
