১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বন কর্মকর্তা হত্যা: দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

বক্তরা বলেন, পাহাড় কেটে মাটি ও বালি পাচারের সময় তা প্রতিহত করতে যাওয়া কারণেই সজলকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে।

বন কর্মকর্তা হত্যা: দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

বনরুপা ফরেস্ট অফিস প্রাঙ্গণে মানববন্ধন করেন বন বিভাগের রাঙামাটি অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2024, 03:58 PM

Updated : 03 Apr 2024, 03:58 PM

কক্সবাজারের উখিয়া রেঞ্জের বন কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার সকালে শহরের বনরুপা ফরেস্ট অফিস প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন রাঙামাটি অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।

সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল সদ্য বাবা হয়েছিলেন।কিন্তু উখিয়ার চিহ্নিত পাহাড় ধ্বংসকারী চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

পাহাড় কেটে মাটি ও বালি পাচারের সময় তা প্রতিহত করতে যাওয়া কারণেই সজলকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে।

বক্তারা সজল হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বন বিভাগ রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, বন বিভাগের ইউএসএফ মো. সোহেল রানাসহ বন বিভাগ রাঙামাটি অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রোববার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছিল বনদস্যুরা।

খবর পেয়ে তা ঠেকাতে গিয়ে ভোর সাড়ে ৩টার দিকে পাচারকারীদের ডাম্প ট্রাকের চাপায় প্রাণ হারান বনবিভাগের বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজল।

পুরানো খবর

পুরানো খবর:

উখিয়ায় পাহাড় বাঁচাতে গিয়ে প্রাণ গেল বন কর্মকর্তার