নরসিংদীতে সেতুর নিচে পড়েছিল তরুণীর বিবস্ত্র মরদেহ
পড়ে থাকা অজ্ঞাত তরুণীর আনুমানিক বয়স ১৮-১৯ বছর।
নরসিংদীর বেলাবো উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন বারৈচা-খামারেরচর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান বেলাবো থানার ওসি মীর মাহবুবুর রহমান।
ওসি বলেন, পড়ে থাকা অজ্ঞাত তরুণীর আনুমানিক বয়স ১৮-১৯ বছর। মঙ্গলবার বিকালে সেতুর নিচে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা বলছে।
ওসি আরও বলেন, কে বা কারা কী কারণে কোথায় এ হত্যার ঘটনা ঘটিয়েছে মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
