২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাদি হত্যা: মানিকগঞ্জে গায়েবানা জানাযা, বিক্ষোভ

মিছিলটি শহিদ রফিক চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটায় শহরের শহীদ রফিক চত্বরে গায়েবানা জানাযা শেষে বিক্ষোভ মিছিল হয়। গায়েবানা জানাযা পরিচালনা করেন মানিকগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন। মিছিলটি শহিদ রফিক চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাওলানা দেলওয়ার হোসেন, খেলাফত মজলিস নেতা দেওয়ান তানজিল আহমেদ, এনসিপির মানিকগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি আব্দুল্লাহ ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুহাম্মদ ওমর ফারুক, রমজান মাহমুদ, মেহেরাব খান, বিপ্লবী মঞ্চের আশিকুর রহমান।

এ সময় বক্তারা ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।