২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, বলছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

জয়পুরহাটের কালাই উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ১০ টার দিকে কালই পৌর শহরের পাঁচশিরা বাজারের অদূরে ব্র্যাক অফিসের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালই থানার ওসি জাহিদ হোসেন জানান।

নিহত ট্রাক চালক এনামুল হক (৪৫) জয়পুরহাট শহরের একাডেমি নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জাহিদ বলেন, “জয়পুরহাট-বগুড়া মহাসড়ক মালবোঝাই দুটি ট্রাক দ্রুতগতিতে বিপরীত দিকে যাচ্ছিল। পথে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক এনামুল নিহত হন।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এনামুলকে উদ্ধার করে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় আহত অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি জাহিদ বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।