২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুকুর পাড়ে পড়েছিল কৃষকের মরদেহ

নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

নাটোরে পুকুর পাড়ে পড়েছিল কৃষকের মরদেহ
নাটোরে নলডাঙ্গা উপজেলায় কৃষকের লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারি।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 03:15 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

নাটোরে নলডাঙ্গা উপজেলায় একটি পুকুরের পাড় থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া একটি পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান। 

নিহত মাহাবুবুর রহমান (৪০) উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। 

স্থানীয়দের বরাতে ওসি মনোয়ারুজ্জামান বলেন, বুধবার রাতে মাহাবুবুর খাওয়া দাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেন নি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকালে বাসুদেবপুর উত্তরপাড়ায় এলাকায় পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। 

পরে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

ওসি মনোয়ারুজ্জামান বলেন,  নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। 

এ ঘটনায় নিহতের চাচা মেহের আলী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে বলে জানান ওসি।