২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 10:05 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান। 

নিহতরা হলো- গ্রামের মো. সাদ্দামের ছেলে মো. শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।

উত্তর কাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, দুপুরে দুই ভাইবোন বাড়ির পাশের পুকুরে খেলা করছিল। এক সময় তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে তাদের মরদেহ ভেসে ওঠে। 

তাদের নোয়াগাঁও বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।

ওসি শাহিনুর বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।