২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিলের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গোসল শেষে অন্য বন্ধুরা বিল থেকে উঠতে পারলেও রাহিম পানিতে নিখোঁজ হয়।

গাজীপুরে বিলের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ফাইল ফটো

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 12:26 AM

Updated : 22 Aug 2022, 12:26 AM

গাজীপুরের কলিয়াকৈর উপজেলার মাথালিয়া এলাকার বিলের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ডুবুরিরা তার লাশটি উদ্ধার করে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান।

নিহত কাজী রাহিম (১৫) কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার কাজী জামান হোসেনের ছেলে। সে স্থানীয় অঞ্জনা মডেল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসীর বরাত দিয়ে সাইফুল ইসলাম জানান, স্কুলছাত্র রাহিম রোববার দুপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে তার পাঁচ-ছয়জন বন্ধুর সঙ্গে স্থানীয় মাথালিয়া বিলে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা বিল থেকে উঠতে পারলেও রাহিম পানিতে নিখোঁজ হয়। এ সময় বন্ধুদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে বিলে তাকে খুঁজে না পেয়ে দমকল বাহিনীকে খবর দেন।

“কালিয়াকৈর দমকল বাহিনীর কর্মীরা গিয়ে তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে; লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।”