২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

নূর নাহারের বোন পারভীন বলেন, তার বোন লাভের উপর টাকা ধার দিতেন। বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের একটি ক্ষেতে নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2023, 02:18 PM

Updated : 02 Nov 2023, 02:18 PM

লক্ষ্মীপুর সদর উপজেলার ধান ক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা পরিবার ও স্থানীয়দের। 

বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরভূতা গ্রামের একটি ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. সোহেল রানা। 

নিহত ৩৭ বছরের নূর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের সেলিনা মেম্বার বাড়ির পান বিক্রেতা লুৎফর রহমানের স্ত্রী। 

২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতাহের আলী বলেন, সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ধান ক্ষেতে ওই নারীর মৃতদেহ পড়তে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। 

নূর নাহারের বোন পারভীন বলেন, তার বোন লাভের উপর টাকা ধার দিতেন। বুধবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। টাকা লেনদেনকে কেন্দ্র করে কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। 

অতিরিক্ত পুলিশ সুপার রানা জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।