২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভান্ডারিয়া পৌর নির্বাচন মডেল হয়ে থাকবে: ইসি আহসান হাবিব

আগামী ২৭ জুলাই ভান্ডারিয়া পৌর নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ হবে।

ভান্ডারিয়া পৌর নির্বাচন মডেল হয়ে থাকবে: ইসি আহসান হাবিব

পিরোজপুরের ভান্ডারিয়া পৌর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 06:29 PM

Updated : 06 Jul 2023, 08:20 PM

বিগত দিনে সকলের সহযোগিতায় ভালো নির্বাচন হয়েছে; আসন্ন ভান্ডারিয়া পৌর নির্বাচনও মডেল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

বৃহস্পতিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, পিরোজপুর নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা।

সভায় নির্বাচনে বিভিন্ন বিধি-নিষেধ নিয়ে মেয়র পদপ্রার্থী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা আলোচনা করেন।

আগামী ২৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।