সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্য
উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে এ বৈঠকে।
ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনের আগের দিন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে ‘অসন্তোষের মধ্যে’ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন।
বুধবারের এই বৈঠকে নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।
১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
উপ নির্বাচন হবে বৃহস্পতিবার; সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে; ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে হবে ভোট।
এ বৈঠকে উপ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
১০ জনের প্রতিনিধি দলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা- ১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন, মুস্তাফিজুর রহমান ইরানসহ আরও কয়েকজন আছেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে ইতোমধ্যে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের প্রচারে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনেও ‘নালিশ’ করেছে জামায়াতে ইসলামী।
