২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত

নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেবে প্রশাসন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 12:19 PM

Updated : 24 Sep 2022, 12:19 PM

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন দুই কৃষক।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মজলিশপুর গ্রামের তারা উল্ল্যার ছেলে নুর উদ্দিন (৪৫) ও একই গ্রামের খতিব উল্লাহর ছেলে আব্দুল করিম (৫৫)।

স্থানীয়রা জানান, নুর উদ্দিন ও আব্দুল করিম হাওরে কৃষি কাজের জন্য যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তাদের স্বজনরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ইউএনও বলেন, নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।