১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের মৃত্যুর ১৫ মিনিট পর চলে গেলেন ছেলেও

“সাইফুল ইসলাম হাসপাতালে এসে স্ট্রোক করেন এবং কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়”, বলেন চিকিৎক ইসরাত জেরিন।

মায়ের মৃত্যুর ১৫ মিনিট পর চলে গেলেন ছেলেও
সাইফুল ইসলাম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 12:41 AM

Updated : 26 Aug 2026, 01:38 PM

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মায়ের মৃত্যুর ১৫ মিনিটের মাথায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ওই নারীর নাম চায়না বেগম (৬৩); আর ছেলের নাম সাইফুল ইসলাম (৪০)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায়।

স্বজনরা বলছেন, চায়না খাতুন শনিবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সন্ধ্যার পর সাইফুল যখন হাসপাতালে পৌঁছান, ততক্ষণে তার মা মারা যান। আর মায়ের মৃত্যুর খবর শোনার পরপরই তিনি স্ট্রোক করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জেরিন জেসিকা বলেন, চায়না বেগম মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালে চিকিৎসা শুরুর পর তার মৃত্যু হয়। 

“পরে ছেলে হাসপাতালে এসে স্ট্রোক করেন এবং কিছুক্ষণ পরেই মৃত্যু হয়।” 

পরিবারের লোকজন বলছেন, দুই বছর আগে সাইফুল ইসলাম ওমানে যান। মাস দুয়েক আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। আগামী ১৫ সেপ্টেম্বর তার ওমান ফেরার কথা ছিল।