২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৭

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

জয়পুরহাটে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৭
জয়পুরহাটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 10:04 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ অন্তত সাতজন আহত হয়েছেন। 

শুক্রবার বিকালে জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের।

আহতরা হলেন- ছাত্রদল নেতা তামিম (২২), আরিফুল ইসলাম (২৫), শাহরিয়ার কবির (২৩), রাফি (২৬), সোয়ায়েব হোসেন (২৪), সোহান কবির (২৮) এবং সদর থানার এসআই আরিফুল ইসলাম (৪৫)। তারা জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ পরিদর্শক নাজমুল কাদের বলেন, সকাল থেকে জয়পুরহাট কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ কলেজে ধর্মঘট পালন করছিলেন। তারা কাউকে কাউন্সিল অধিবেশনে প্রবেশ করতে দেবে না বলে কলেজে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

নির্ধারিত সময় বেলা ৩টায় কাউন্সিল করতে পারেননি কেন্দ্রীয় নেতারা। এক পর্যায়ে কলেজ এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে শাখা ছাত্রদলের নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে আরেকপক্ষ মিছিল নিয়ে কলেজের দিকে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ধাওয়া শুরু হয়। এতে পুলিশসহ ছাত্রদলের উভয়পক্ষের কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানান পুলিশ পরিদর্শক নাজমুল।