২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে কাজ করছিলেন, প্রাণ গেল বজ্রপাতে

“হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

মাঠে কাজ করছিলেন, প্রাণ গেল বজ্রপাতে
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 12:58 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে বলে ইউপি সদস্য মোক্তার হোসেন জানিয়েছেন।  

নিহত ৪৫ বছর বয়সী আজিজুল ইসলাম ওই গ্রামের ইনসাফ আলীর ছেলে।

ইউপি সদস্য মোক্তার বলেন, “বৃষ্টি চলাকালে আজিজুল বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

“পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”