২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্নীতি’: বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

দুদক রাঙামাটির সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 08:32 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। 

বুধবার দুপুরে দুদক রাঙামাটির সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া উপজেলার আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাদের অনুপস্থিতি ও অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। 

দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন বলেন, “বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  অনিয়মের কিছু সত্যতা পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মকর্তাদের অনুপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। দ্রুত এসব অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” 

বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জিকু শীল বলেন, “আমরা দুদককে সবকিছু উপস্থাপন করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। এসব বিষয়ও দুদককে জানানো হয়েছে।”