২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলা: কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হাতবোমা বিস্ফোরণ ও হামলার অভিযোগের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র আন্দোলনে হামলা: কিশোরগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজলকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 10:57 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জে আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

বুধবার ভোরবেলা তাদের নিজ নিজ বাড়ি থেকে র‌্যাব গ্রেপ্তার করে বলে জানান কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম। 

গ্রেপ্তার নেতারা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাক এবং পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল। 

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার উপর হাতবোমা বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ হামলার অভিযোগের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।