১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈ‌রী আবহাওয়া: এক ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া ফে‌রি চলাচল

তবে ঝড়ো আবহাওয়ার কারণে এ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ২৪

রাজবাড়ী প্রতি‌নি‌ধি, মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 10:35 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

বৈ‌রী আবহাওয়ার কার‌ণে এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌপথে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। তবে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

বুধবার রাত পৌ‌নে ১০টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার এজিএম (বাণিজ্য) মো. সালাহউদ্দিন 

দুর্ঘটনা এড়া‌তে এদিন রাত পৌ‌নে ৯টা থে‌কে এ পথে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় আটকা প‌ড়ে অর্ধশত যানবাহন।

এজিএম সালাহউদ্দিন বলেন, রাত ৮টা ৪০ মি‌নি‌টে হঠাৎ ঝ‌ড়ো হাওয়া শুরু হয়। এ সময় দুর্ঘটনা এড়া‌তে এ পথে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা প‌ড়ে। 

রাত ৯টা ৪৫ মিনি‌টে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হ‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়। এ নৌপথে ছোট বড় মি‌লে ১৭টি ফে‌রি দি‌য়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম সালাম হোসেন বলেন, ঝড়ের কারণে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে দুটি ফেরি আটকা পড়ে। এ ছাড়া পাটুরিয়া প্রান্তে ছয়টি ও দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি নোঙর করে রাখা হয়।

আবহাওয়া অনুকূলে আসলে রাত পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এদিকে ঝড়ো আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানান পাটুরিয়া লঞ্চঘাট পরিচালক পান্নালাল নন্দী। 

ঝড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া পথে নৌযান বন্ধ