১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া পথে নৌযান বন্ধ

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত পৌনে ৯টার দিকে নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 09:59 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঝড়ো আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।

বুধবার রাত পৌনে ৯টার দিকে নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয় বলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান।

এর আগে সন্ধ্যা ৭টার পর থেকে ওই পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। 

ভারপ্রাপ্ত ডিজিএম জানান, “বৈরি আবহাওয়া, ঝড়ো বাতাসের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। তখন সিরিয়াল অনুয়ায়ী অপেক্ষামাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে।  

এ সময় মাঝ নদীতে আটকা পড়েছে খান জহান আলী ও জাহাঙ্গীর নামের দুটি ফেরি। 

এদিকে বৈরি আবহাওয়ার কারণে নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঘাট এলাকায় আটকে পড়েছে।