২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সরকারি রাস্তা কাটায় গার্মেন্টকে জরিমানা

সোয়া লাখ টাকা জরিমানা করা হয় বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 08:10 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

নারায়ণগঞ্জে অনুমতি ছাড়া সরকারি রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে একটি পোশাক কারখানাকে জরিমানা করা হয়েছে। 

শনিবার দুপুরে শিবু মার্কেট এলাকায় অবস্থিত ‘আবির ফ্যাশন’ কারখানা কর্তৃপক্ষকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয় বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান।

তিনি বলেন, কারখানাটির সামনের একটি সড়ক কেটে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

“সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। ঘটনাস্থলে গিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা আদায় করা হয়। ভবিষ্যতে যেন তারা এমন আর না করেন সেজন্য সতর্কও করা হয়েছে।”