খাগড়াছড়িতে যুবলীগ নেতা গ্রেপ্তার
তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে।
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের বায়তুশ শরফ সংলগ্ন মূল সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. খোরশেদ আলম (৩১) ২ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
ওসি কায় কিসলু বলেন, “খোরশেদ আলমের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
