২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৯ দোকান

“আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে,” বলেন জেলা প্রশাসক।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 12:37 AM

Updated : 26 Aug 2026, 03:01 PM

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নে আগুন লেগে ৯টি দোকান পুড়ে যাওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর কামারহাট বাজারে এ ঘটনা ঘটে। 

ব্যবসায়ীদের বরাতে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, ‘আলিফ স্টোর’ থেকে আগুনের সূত্রপাত ঘটে। 

“সেখানে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ জ্বালানি তেল ছিল। তবে আগুনের সূত্রপাত হয় কীভাবে, তা তাৎক্ষণিক জানা যায়নি।” 

তিনি বলেন, “আমাদের দুটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ৯টি দোকান পুড়ে যায়।”

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের ভাষ্য, আলিফ স্টোরে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।