২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পাথরের ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী থেকে পাবনার দিকে যাচ্ছিল।

বগুড়া প্রতিনিধি

Published : 31 Jul 2022, 05:06 PM

Updated : 31 Jul 2022, 05:06 PM

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পাথরের ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে; এ সময় আটক করা হয়েছে চালক ও তার সহকারীকে।

রোববার সকালে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌর এলাকার সেলিনা ফিলিং স্টেশনের কাছ থেকে ট্রাকটি আটকের পর গাঁজা উদ্ধার করা হয় বলে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান।

আটকরা হলেন- ট্রাকচালক পাবনার ঈশ্বরদী উপজেলার চকমিরকামারী গ্রামের তুহিন আলম (২৫) এবং তার সহকারী (হেলপার) একই উপজেলার দাশুরিয়া এলাকার হাসিবুল ইসলাম (২৩)।

ওসি জানান, ট্রাকটি লালমনিরহাটের বুড়িমারী থেকে পাবনার দিকে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।