চাঁদাবাজির অভিযোগে শেরপুরে যুবদল নেতা বহিষ্কার
হোসেন আলী সাংবাদিকদের বলেন, “যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বহিষ্কার করা হয়েছে তার সঙ্গে আমার সম্পৃক্ততা নাই।”
চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে হোসেন আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে হোসেন আলী সাংবাদিকদের বলেন, “যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বহিষ্কার করা হয়েছে তার সঙ্গে আমার সম্পৃক্ততা নাই।”
