২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জঙ্গল থেকে বেরিয়ে শিয়ালে কামড়াল সাতজনকে

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, শেয়ালটি জঙ্গল থেকে বের হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 05:05 PM

Updated : 21 Dec 2023, 05:05 PM

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এক শিয়াল কয়েকজনকে কামড়ে দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের চিকিৎসক মো. জয়রাজ হোসেন শুক্রবার বলেন, “শেয়ালে কামড়ানো সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

তবে আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- মাসুম (১৯), মৃদুল (১৭), তুষার (২০) ও সুজন (২০)।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “শেয়ালটি জঙ্গল থেকে বের হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। পরে ধাওয়া খেয়ে আবার জঙ্গলে লুকিয়েছে।”

আমিনুলের দাবি, অন্তত ১০ জনকে কামড়েছে শিয়াল।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]