২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে তিনটি হাতবোমা বিস্ফোরণ, আহত ২ জন

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেছেন, রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনটি হামবোমার বিস্ফোরণ ঘটে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 12:44 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

মানিকগঞ্জ শহরের দুটি এলাকায় তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দুই রিকশাচালক আহত হয়েছেন।

রোববার রাত হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হওয়ার তথ্য দিয়েছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

আহত সাগর ও নবীন জেলার সদর হাসাতালে চিকিৎসা নিয়েছেন। 

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় ঘিরে রোববার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ দিয়েছে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। 

এর আগে তারা ১০ নভেম্বর থেকে তিন দিন বিক্ষোভ ও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালন করেছে দলটি। 

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সে দিন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। তার মধ্যে মানিকগঞ্জেও বাস আগুন ও হাতবোমা বিস্ফোরণ ঘটে। 

রোবার রাতে আবার হাতবোম বিস্ফোরণের ঘটনায় মানিক সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসস্ট্যান্ড ও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ফটক সংলগ্ন সড়কে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

তিনি বলেন, রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে।