২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

maghura-news-060923-01

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2023, 06:24 PM

Updated : 18 Oct 2023, 06:24 PM

মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে শহরের চৌরাঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোরের অভিযোগ, বিএনপির কার্যালয়ে প্রতিনিধি সভায় যোগ দিতে আসার পথে শহরের চৌরাঙ্গী মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক দলের মিছিলে অতর্কিত হামলা চালায়।

এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

তার দাবি, এ সময় স্বেচ্ছাসেবক দলে নেতা এহসানুল হক পলাশসহ পাঁচজন আহত হয়েছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল যখন শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছায় তখন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে স্লোগান দিতে থাকে।

এ সময় সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক লিংক]