২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ১২ দোকান ভস্মীভূত

তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ইউএনও রাজীব চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 09:23 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। 

শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলা সদরের নবীনগর পৌর মার্কেটে এ ঘটনা ঘটে বলে ইউএনও রাজীব চৌধুরী জানান। 

তিনি বলেন, বিকালে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে পৌর মার্কেটের একটি দোকানে আগুন লাগে। 

পরে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১২টি দোকান পুড়ে যায়। 

তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ইউএনও রাজীব চৌধুরী।