সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে কৃষকের মৃত্যু
প্রচণ্ড গরমে ধান কাটার সময় অসুস্থ হয়ে পড়েন বিষ্ণুপদ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রচণ্ড গরমের মধ্যে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা জানান।
মৃত বিষ্ণুপদ মজুমদার (৫১) রহিমপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনদের বরাতে ইউপির চেয়ারম্যান সোহেল রানা বলেন, ভোরে নিজের জমিতে শ্রমিকদের সঙ্গে বিষ্ণুপদ ধান কাটছিলেন। প্রচণ্ড গরমে ১০টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।
স্থানীয়রা উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এই ইউপি চেয়ারম্যান।
