২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে উল্টো পথে যাচ্ছিলেন ভ্যান চালক, ট্রাকের ধাক্কায় মৃত্যু

উল্টো পথে মহাসড়ক অতিক্রম করার সময় মাছবোঝাই ভ্যানটিকে একটি ট্রাক ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জে উল্টো পথে যাচ্ছিলেন ভ্যান চালক, ট্রাকের ধাক্কায় মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 03:40 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাটিকুমরুলের ধোপাকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

নিহত রঞ্জু আহমেদ (৩৫) একই উপজেলার চড়িয়াশিকা দক্ষিণপাড়ার ইয়াসিন আলীর ছেলে।

ওসি ইসমাইল বলেন, সকালে রঞ্জু ভ্যানে মাছবোঝাই করে উল্টো পথে মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালক রঞ্জু মারা যান। 

মৃতদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।