২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের অভিযানের সময় ‘ফাঁকা গু‌লি ক‌রে’ পালা‌ল আসা‌মি

এ ঘটনায় কোনো পু‌লিশ সদস‌্য আহত হয়নি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2024, 03:22 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

রাজবাড়ীর পাংশা উপজেলায় পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে ফাঁকা গু‌লি ছুড়ে এক আসামির পালিয়ে যাওয়ার খবর জানিয়েছে পুলিশ।  

বৃহস্প‌তিবার রা‌তে উপ‌জেলার পাট্টা ইউ‌নিয়‌নের বিলপাড়া গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে বলে পাংশা ম‌ডেল থানার ও‌সি মোহাম্মদ সালাউ‌দ্দিন জানান।

ওই আসামির নাম মো. স‌জিব। তার বাড়ি পাট্টা ইউ‌নিয়‌নের বিলপাড়া গ্রা‌মে।

‌ওসি সালাউ‌দ্দিন বলেন, “এক‌টি মামলায় সজিবের অবস্থান শনাক্ত করে অভিযানে যায় পুলিশ সদস্যরা। এ সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গু‌লি করে পা‌লি‌য়ে যায়। তবে এ ঘটনায় কোনো পু‌লিশ সদস‌্য আহত হয়নি।”

সজিবকে গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।