২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে দোকানের সামনে থেকে বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃস্য বস্তু রেখে যেতে পারে।”

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 12:44 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দয়ের পাড়ার রতন আলীর মুদি দোকানের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয় বলে গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান। 

রতন আলী একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে তিনি দোকান খুলতে যান। তখন দোকানের সামনে একটি ব্যাগের মধ্যে দুটি লাল স্কচ টেপে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দেখতে পান। তারপর পুলিশকে খবর দেন। 

গাংনী থানার ওসি বাণী ইসরাইল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃস্য বস্তু রেখে যেতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”