১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন

“দুর্বৃত্তরা ভাতশালা এলাকায় রেলপথে আগুন দেয়,” বলেন আখাউড়া রেলওয়ে থানার ওসি শফিকুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে দাঁড়ানো মহানগর এক্সপ্রেস।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 01:31 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

ব্রাহ্মণবাড়িয়ায় আবার রেলপথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় আখাউড়া-চিনাইর সড়কের পাশের রেলপথে এ ঘটনা ঘটে। তবে ট্রেন চলাচল খুব একটা বিঘ্নিত হয়নি।

এর আগে বুধবার রাতেও ভাতশালা এলাকার কাছাকাছি দুবলা এলাকায় রেলপথে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম রাত সোয়া ১২টার দিকে বলেন, “দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেলাইনে আগুন দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে আগুন নেভায়।”

পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্তব্য করে তিনি বলেন, “ট্রেন চলাচল এখন স্বাভাবিক আছে।”

এদিন ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করে। 

আগুন লাগার ঘটনায় ১৫ মিনিটের মতো ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনটি আটকা পড়ে। রাত ১২টার দিকে সেটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।