১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 02:35 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুতের তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে পিংগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান।

নিহত ৫৫ বছর বয়সী মো. বশার মিনা ওই গ্রামের বাবু মিনার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে টিনের চালের কাছে কাজ করার সময় বিদ্যুতের তারের লিকেজের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন বশার মিনা। 

পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মাহফুজুর রহমান।