গোপালগঞ্জে মাটি কাটতে গিয়ে ভেকু উল্টে প্রাণ গেল চালকের
মাটি কাটার সময় ভেকুটি উল্টে গেলে চালক এর নিচে চাপা পড়েন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাটি কাটাতে গিয়ে ভেকু উল্টে চালকের প্রাণ গেছে।
রোববার সকালে উপজেলার গোপালপুরের ইউনিয়নের রাখিলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই আইয়ুব হোসেন জানান।
নিহত সাগর শেখ (৪০) পাবনা জেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে এসআই আইয়ুব বলেন, সকালে ওই এলাকায় মাটি কাটতে গেলে সাগরের ভেকুটি উল্টে যায়। তখন তিনি যন্ত্রটির নিচে চাপা পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
