২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মামলার রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিল রেজাউল।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 04:51 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

পিরোজপুরে ২০১২ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শহরের শেখপাড়ার ভাড়া বাসা থেকে রোববার রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবহান জানান।

গ্রেপ্তার রেজাউল করিম খান (৪৫) পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল এবং সহযোগীরা তারই আপন ফুপাতো ভাই ফিরোজ মাঝিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। রেজাউলের কাছে ফিরোজের বোনকে বিয়ে দিতে না চাওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

এ ঘটনায় ফিরোজকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

এরপর ২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান ফিরোজসহ আরও ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ফিরোজের মা রেকসোনাসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। তবে মামলার রায় ঘোষণার আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিল রেজাউল। 

গ্রেপ্তারদের সোমবার আদালতে পাঠানো হবে বলে ওসি আব্দুস সোবহান জানান।