২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু

বসতঘর থেকে নেওয়া বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে বাথরুমের টিনের ছাউনির ওপর পড়ে ছিল।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 08:21 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া জানান। 

নিহত সাজেদা বেগম (৫৫) ওই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী। 

স্থানীয়দের বরাতে ওসি আব্দুল কাদের বলেন, বসতঘর থেকে নেওয়া বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে বাথরুমের টিনের ছাউনির ওপর পড়ে ছিল। সাজেদা সকালে বাথরুমের ওপরে দেওয়া ছাউনির টিন সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন। 

“পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।