২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

সাংবাদিকরা জাহিদুল ইসলাম ধলুর কাছে জনদুর্ভোগ, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 07:46 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে । 

নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি দোয়া মাহফিল হয়।

সাংবাদিকরা জাহিদুল ইসলাম ধলুর কাছে জনদুর্ভোগ, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।  

তখন জাহিদুল ইসলাম ধলু বলেন, সবার সহযোহগিতায় নিবাচিত হলে তিনি এসব সমস্যার সমাধান ও জেলার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি শফিউল আযম ভিপি রানা, সদর থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মুক্তার উপস্থিত ছিলেন।