২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুড়ে গেছে ৩টি ঝুট গোডাউন

প্রথমে একটি গোডাউনে আগুন লাগলেও পরবর্তীতে তিনটি গোডাউনে ছড়িয়ে যায় ও পুড়ে যায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

গাজীপুর মহানগরের কোনাবাড়িতে তিনটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার ভোরে কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন ইন্টার প্রাইজ নামক গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কোনাবাড়ী ফায়ার সার্ভিস ওয়ারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে গোডাউনে আগুন লাগে। প্রথমে একটি গোডাউনে আগুন লাগলেও পরবর্তীতে তিনটি গোডাউন পুড়ে যায়। 

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়।  

পাঁচটি ইউনিটের সম্মিলিত চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ৩টি ইউনিটের কর্মীরা ডাম্পিংয়ের কাজ শুরু করেন। দুপুর সোয়া ২টার দিকে তারা ড্যাম্পিংয়ের কাজ শেষ করেন। 

ওয়ারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।