২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ পেয়ে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চলে।

দুদক নরসিংদী-গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন। 

এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে না আসা, ঠিকমত ওষুধ সরবরাহ না করা, নিন্মমানের খাবার সরবরাহসহ নানা অসঙ্গতি নিয়ে তথ্য সংগ্রহ করে দুদক। 

অভিযানে দুদকের গাজীপুরের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান নেতৃত্ব দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক প্রান্তিক শাহ। 

তিনি বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়গুলো খতিয়ে দেখছে দুদক।”