১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে গুলিতে ৩ মৃত্যু

আরও অন্তত ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে দাবি করা হচ্ছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 02:43 AM

Updated : 26 Aug 2026, 10:11 AM

টাঙ্গাইলে পুলিশের গুলিতে তিনজন নিহত হওয়ার দাবি করা হচ্ছে। 

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানা এলাকায় দুজন এবং বিকালে ধনবাড়ী থানার সামনে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে সোমবার রাতে টাঙ্গাইলের সমন্বয়করা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

তাদের দাবি, আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমন্বয়করা বলেন, বিকালে ছাত্র-জনতা মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানার সামনে দিয়ে যাওয়ার সময় অতি উৎসাহী কিছু পুলিশ মিছিলে গুলি চালান। এতে দুজন শিক্ষার্থী নিহত হন। এছাড়া ধনবাড়ীতেও পুলিশের গুলিতে একজন শিক্ষার্থী মারা যান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, গুলিবিদ্ধ দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে পুলিশের দাবি, সন্ধ্যায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানায় প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এছাড়া ধনবাড়ীতেও থানায় হামলা করার সময় পুলিশ গুলি চালায়।

এদিকে, পুলিশের গুলিতে তিন জন শিক্ষার্থী নিহত হওয়ার দাবি অস্বীকার করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার গোলাম সবুর।