২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার

“ফজর আলীকে একটি হত্যা মামলায় এক বছর আগে যাবজ্জীবন দণ্ড দেয় আদালত।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 12:05 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

খাগড়াছড়ির দীঘিনালায় হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ড মাথায় নিয়ে পালিয়ে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার রশিকনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দীঘিনালা থানার ওসি জাকারিয়া জানান।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফজর আলী।  

ওসি জাকারিয়া বলেন, “ফজর আলীকে একটি হত্যা মামলায় এক বছর আগে যাবজ্জীবন দণ্ড দেয় আদালত। এরপর থেকে সে পলাতক ছিল।”

গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।