২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
যশোরের বেনাপোল স্থলবন্দর।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 09:53 AM

Updated : 10 Sep 2026, 12:19 PM

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল  স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। 

তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল উঠানামাসহ খালাস প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট থেকে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে। 

তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি চলবে।”

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, “মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ভারতে সরকারি ছুটি। সেজন্য বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ”

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, আমদানি রপ্তানি-বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজে কাজ চলবে।