২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বিছানায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ

পুলিশ বলছে, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা জানতে তদন্ত চলছে।

রাজবাড়ীতে বিছানায় পড়েছিল প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ
পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 02:18 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

রাজবাড়ীতে শোবার ঘর থেকে এক প্রবাসীর স্ত্রীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকা‌লে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় ব‌লে জানায় রাজবাড়ী থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান।

নিহত সালমা খাতুন (২৮) একই গ্রামের সৌদি আবর প্রবাসী আজাদের স্ত্রী। 

স্থানীয়‌দের বরা‌তে ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঈ‌দের দিন রা‌তে দুই সন্তান‌কে নি‌য়ে আলাদা ঘ‌রে ঘুমান সালমা।  

সকালে তার শাশুড়ি ঘুম থে‌কে উ‌ঠে দেখেন, ওই ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে সালমার গলায় ওড়না পেঁচানো মরদেহ বিচানায় পড়ে থাকতে দেখেন; পাশে শিশু সন্তান দুটি ঘুমেই ছিল। প‌রে পু‌লি‌শে খবর দেন স্থানীয়রা।

ওসি মো. মাহমুদুর রহমান আরও জানান, পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা জানতে তদন্ত চলছে।