২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দিয়ারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 01:01 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দিয়ারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার বাসিন্দা জয়নালের ছেলে হলেন মিনহাজ (২২) ও ইসমাইল হোসেনের ছেলে অহিদুল (২৬)। 

আহতরা হলেন- সদর উপজেলার ঢ়োরবোনা গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান ওরফে জাপান (৬০) এবং রানিহাটি গ্রামের মোহাম্মদের ছেলে এলিম (৪৩)। 

ওসি নূরে আলম বলেন, “অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুজন আরোহী ঘটনাস্থলে নিহত হন। আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।