১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের লাশ উদ্ধার

ওসি বলেন, ময়নাতদন্তের পর বলা যাবে কী কারণে তারা মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থানা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 12:17 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন অতিরিক্ত মদ্যপানের কারণে তাদের মৃত্যু হয়েছে।  

শনিবার সকালে বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম। 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ওই গ্রামের সুদানাথ এর ছেলে সৌরভ (২৩) ও একই এলাকার মৃত উকিল মালাকাত এর ছেলে শ্রীনিবাস (৭৪)।

এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন জানালেও সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

স্থানীয়দের বরাতে বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শুক্রবার মধ্যরাতের দিকে মদ্যপানের ঘটনা ঘটে। পরে অসুস্থ হয়ে বৃদ্ধ শ্রীনিবাসের বাড়িতেই মৃত্যু হয়েছে। তবে সৌরভকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।  খবর পেয়ে সকালে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর বলা যাবে কী কারণে তারা মারা গেছেন।

ইছাপুর ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছুটিতে আছি। তবে ফেইসবুকের মাধ্যমে জানতে পেরেছি মদ্যপানে দুইজন মারা গেছে তবে ইউনিয়ন বা ওই এলাকার কেউ আমাকে জানায়নি।”