২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালক-যাত্রী নিহত

একজন যাত্রী নিয়ে ইজিবাইকটি অরক্ষিত ওই রেল ক্রসিং পার হচ্ছিল।

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালক-যাত্রী নিহত
ফাইল ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2025, 10:49 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে চালক ও যাত্রী নিহত হয়েছেন। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের অরক্ষিত হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম বলেন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইকচালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার কলিম উদ্দিনের ছেলে ইজিবাইক যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, একজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি হাসনাবাদ অরক্ষিত রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় বাহনটি দুমড়ে-মুচড়ে যায়। 

এতে ঘটনাস্থলেই বাচ্চু ও মন্নাফ মিয়া নিহত হন। 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরিচয় শনাক্ত করে।