২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

সব আসামির উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 11:16 AM

জামালপুরে দেড় বছর আগে এক গর্ভবতী নারীকে হত্যার দায়ে তার স্বামীর প্রাণদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান।

দণ্ডিত উজ্জ্বল মিয়া ওরফে উজ্জ্বল মাহমুদ (২৮) জামালপুর সদরের দেউলিয়াবাড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে।  

অপরাধ প্রমাণিত না হওয়ায় ১২ আসামিকে এ মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।   

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, “৫ লাখ টাকা যৌতুক না পেয়ে ২০২৩ সালের ১৮ এপ্রিল রাতে উজ্জ্বল মিয়া তার গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনার পরদিন তাহমিনার বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।”

১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে সব আসামির উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন বলে জানান তিনি।