২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সার্কিট হাউজে ‘ভুয়া অতিরিক্ত সচিব’ আটক

“আব্দুস সালাম কয়েক বছর ধরে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে আসছিলেন।”

যশোর সার্কিট হাউজে ‘ভুয়া অতিরিক্ত সচিব’ আটক
আটক মো. আব্দুস সালাম।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 06:25 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

অতিরিক্ত সচিব পরিচয়ে যশোর সার্কিট হাউজে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার বিকালে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার।

আটক মো. আব্দুস সালাম (৬৭) মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের এলাঞ্চি গ্রামের প্রয়াত এলাহী বক্স গাজীর ছেলে।

অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার বলেন, “আব্দুস সালাম কয়েক বছর ধরে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে আসছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।”

সার্কিট হাউসে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আব্দুস সালাম তার অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।