পাশ কাটাতে সড়কে ঝরল মোটরসাইকেল আরোহীর প্রাণ
উত্তরবঙ্গগামী একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পাশ কাটাতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার এসআই মো. ইউসুব আলী জানান।
নিহত ৩৮ বছর বয়সী মো. বিল্লাল ঢাকার ডেমরা থানার মুসলিম নগর এলাকার আনিছ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, “বিল্লাল পাবনা থেকে মোটরসাইকেলে করে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে সামনের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে উত্তরবঙ্গগামী একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলটি ধাক্কা খায়।
“এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে বিল্লালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।”
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে এসআই মো. ইউসুব আলী জানান,
